IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক
Home >> নগর-গ্রাম >> সাপাহারে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ

সাপাহারে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার ৭৬ নং পাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই বিদ্যালয় মাঠের ২ টি শিশু গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠের উত্তর ও দক্ষিন পাশ থেকে প্রায় ২০/২৫ হাজার টাকা মুল্যের দুইটি শিশু গাছ কাটা হয়েছে। গাছের গুড়ি দুটি এখনও বিদ্যামান আছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অফিসের কাজে উপজেলা সদরে যাওয়ার কারণে তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।

তবে বিদ্যালয় মাঠের সরকারি গাছ কি ভাবে কেটে বিক্রি করা হয়েছে তা উপস্থিত সহকারী শিক্ষক আব্দুল আজিম ও আব্দুর রশিদ এর নিকট জানতে চাইলে তারা জানান, গাছ গুলো বহুদিন ধরে মরে শুকিয়ে মাঠের দিকে হেলে গিয়ে ছিল। মাঠে ছাত্র ছাত্রীদের সমাবেশের সময় ডালপালা ভেঙ্গে পড়ছিল তাই ঈদের ছুটির সময় প্রধান শিক্ষক গাছ দুটি কেটে স্থানীয় কাঠ ব্যবসায়ি মতিউর রহমানের নিকট বিক্রি করেছেন।

এবিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি গাছ দুটি বিক্রির কথা অকপটে স্বীকার করেন ও এ বিষয়ে লেখা লেখি না করার জন্য বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত ও টেন্ডার অনুমোদন ছাড়া কি ভাবে সরকারী বিদ্যালয়ের মাঠ থেকে গাছ কেটে বিক্রি করেছেন জানতে চাইলে তার উপযুক্ত কোন উত্তর তিনি দিতে পারেননি। তবে গাছ বিক্রির টাকা দিয়ে তিনি বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পুকুর পাড়ে মাটি ভরাট কাজ করেছেন বলে দাবী করেন।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নব নিযুক্ত সভাপতি আবদুল্লাহ জানান, গাছ গুলো বেশ কয়েক বছর হলো মরে গিয়েছিল। গাছ কাটার বিষয়ে কোন সভা বা রেজুলেশ করা হয়নি। স্থানীয় লোকজনের সাথে মৌখিক আলোচনার ভিত্তিতেই প্রধান শিক্ষক গাছ গুলো বিক্রি করেছেন। এদিকে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিনা টেন্ডারে ছুটির দিনে বিক্রি করায় ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news