ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে গাঁজা বিক্রির অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার উপপরিদর্শক (এসআই) শাহারুল আলম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা (৩২) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার কোচা মারিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২) কে গ্রেপ্তার করে।
অপরদিকে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ নন্দীগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ধান চুরি মামলায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের আব্দুল হান্নানের স্ত্রী শাহারা বানু (৫০) কে গ্রেপ্তার করে। সেসময় চুরি যাওয়া ধান ও চুরির মাল বহনকারী একটি ব্যাটারী চালিত চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


