IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাপাহারে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সাপাহারে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : সাপাহারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ওমর আলী (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামে একটি পুকুর থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ওমরের। নিহত ওমর আলী ওই গ্রামের জামাল হোসেনের ছেলে ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতের প্রতিবেশী আব্দুর রহিম এ প্রতিবেদককে জানান, বাড়ীতে বাবা মা না থাকায় ওই দিন আনুমানিক বেলা সাড়ে ১০ টার দিকে গোসল করার জন্য বাড়ী থেকে বের হয়ে যায় ওমর আলী। বাড়ীতে তার মা ফিরে এসে দেখেন তার ছেলে সন্তান বাড়ীতে নেই। তার মা ধারনা করেন ছেলে ওমর হয়তো স্কুলে গেছেন। এই ভেবে নিশ্চিন্তে থাকেন তার মা সহ পরিবারের লোকজন।
অপরদিকে বেলা ১২ টার দিকে ওই পুকুরে একই গ্রামের তরিকুল মেম্বারের ছেলে জাহিদ গোসল করতে পানিতে নামেন। এসময় তার পায় কিছু একটা বাঁধে। সে পানিতে ডুব দিয়ে দেখতে পায় একটি লাশ পানির নিচে ডুবে আছে। এতে জাহিদ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুরের পানির গভীর হতে নিহত ওমর আলীর মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান স্থানীয়রা।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031