IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার দুপুরে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেয়া হবে। এ ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন, হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।

আহতরা হলেন, ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news