IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ১৫

নন্দীগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ১৫

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া র‌্যাব-১২ শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুস্তা গ্রামে আজিজুল হকে বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ১০৮ বোতল ফেন্সিডিল, ২ টি মোটর সাইকেল, ৫ টি মোবাইল ফোন ও নগত ৮৯০০ টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আরিফুল ইসলাম (২৮), খলিলগঞ্জ গ্রামের ইমরান হাসান (২৭), আলমপাড়া গ্রামের তাহাজুল ইসলাম (৩২), প্রতাপ বৈরাগীপাড়া গ্রামের রবিউল ইসলাম (২৯)।

অপরদিকে, নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট মূলে ১০ জন ও ধর্ষণ চেষ্টা মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে। থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আশরাফুল আলম একদল পুলিশ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ওমরপুরের আব্দুল গফুরের স্ত্রী সেলিনা বেগম (৪৫), আরিফ বিল্লাহর স্ত্রী সুরাইয়া বেগম (২৩), আব্দুল গফুরের ছেলে আরিফ বিল্লাহ (২৫), ভাটগ্রামের আজিজার রহমান (৬০), তেঘরী মন্ডলপাড়ার ফজলুর রহমান (৪২), আইলপুনিয়ার জহুরুল ইসলাম (২৮), গছাইলের আবু বক্কর সিদ্দিক, শিমলা সরদারপাড়ার রেজাউল করিম, ভদ্রদিঘীর বদিউজ্জামান বুদা, বগুড়া সদর উপজেলার সিকারপুর বাশবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন সাখা(৩৮) ও রিধইল উত্তরপাড়ার মাহমুদুল হোসেন (২২) কে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news