IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে শালিসে ডেকে নারীসহ চারজনকে পেটানোর অভিযোগ

ঝালকাঠিতে শালিসে ডেকে নারীসহ চারজনকে পেটানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে শালিসিতে ডেকে নিয়ে নারী সহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শুক্তাগর ইউনিয়নের পিংড়ি বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন, উপজেলার পিংড়ি বাড়ইবাড়ি এলাকার মৃত আবতাব আলী সরদারের ছেলে নুর আলম সরদার (৬০) তার স্ত্রী কাওসার বেগম (৫৫) ও দুই ছেলে রিপন সরদার (২৬), হাফেজ আব্দুল্লাহ (২০)।

আহত রিপন সরদার জানায়, জমিজমা নিয়ে তার চাচাদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঐ বিরোধ নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংশা চলছে। ঘটনার দিন শনিবার বেলা ১১টার দিকে শালিস মিমাংশার কথা বলে রিপনসহ তার বাবা-মা ও ছোট ভাই আব্দুল্লাহকে তার চাচা কবির সরদার বাড়িতে ডেকে নেয়। এসময় তাদের আপন চার চাচা কবির সরদার, আব্দুল হক সরদার, ফেরদাউস সরদার, মিলন সরদার ও তাদের ছেলে-মেয়েসহ ১০/১২ জন মিলে শালিসদারদের সামনে রুমের মধ্যে আটকে রেখে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাওসার বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকিদের ভর্তি করেন।

অভিযুক্ত মিলন সরদার জানায়, আমার বড় ভাই আব্দুল হক সরদাররের শরীরে প্রথমে আঘাত করায় আমরা তাদেরকে মারদর করেছি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news