IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা

পত্নীতলায় ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : মানব জাতির মহোত্তম পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন উপলক্ষে পত্নীতলায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) রজনীতে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে বাদ এশা পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী ও আদর্শের উপর ঘন্টাব্যাপি ইসলামী আলোচনা করেন হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল ওয়াদুদ, মসজিদের মোয়াজ্জেম নুর-ই-তৌহিদ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও মুসল্লিবৃন্দ প্রমুখ।

হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম আলোচনায় বলেন, নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনী ও আদর্শ অল্প সময়ে বলে শেষ করা যাবেনা। পুরো কোরআন শরিফই নবীর উত্তম আদর্শ। সবাই কে নবীর আদর্শ মেনে চলার আহবান জানান ।

আলোচনা শেষে স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীসহ জীবত ব্যক্তিদের চির সুস্থতা ও মৃত ব্যক্তিদের জান্নাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইসলামি জার্নাল হতে জানা যায়, রোববার ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। এই দিনে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে এই ধরাধামে প্রেরণ করেন।

মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী খাদিজা নামে এক ধনাঢ্য নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে তিনি নবুওয়াতপ্রাপ্ত হন। পবিত্র কোরআন শরিফে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া, আয়াত : ১০৭)

এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031