IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক বিক্রয়

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক বিক্রয়

ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া পুত্র সন্তান অভাবের তাড়নায় পড়ে টাকার বিনিময়ে বিক্রয় করলো মা ডলি বেগম (৩০)। তিনি লক্ষিপুর গ্রামের হযরত আলীর মেয়ে এবং গোয়ালহাটি (ছুটিপুর) গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, স্বামীর সাথে দিঘদিন যাবৎ পারিবারিক সমস্যার কারণে ডলি বেগম তার পিত্রালয়ে বসবাস করেন। তার স্বামীর ঘরে পূর্বে আরও দুইটা সন্তান রয়েছে। হঠাৎ করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে সন্তান হওয়ার জন্য প্রসব বেদনা শুরু হলে তিনি শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ২০মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরবর্তীতে সকাল ৮টা ১০মিনিটের সময় নরমাল ভাবে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম নেওয়ার পর তিনি একটু সুস্থ্য হলেই তার বাচ্চাটাকে বিক্রয় করে দেওয়ার কথা বললে হাসপাতালে ভর্তি থাকা মনিরামপুর উপজেলার সালামতপুর শেখপাড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী আফিয়া বেগম নামের আর এক রোগী তার বাচ্চাকে ক্রয় করতে রাজি হন। বাচ্চাটার মূল্য ধরা হয় বিশ হাজার টাকা এবং বাচ্চার মায়ের হাসপাতালে চিকিৎসার জন্য খরচ দিতে হবে প্রায় পাঁচ হাজার টাকা দিতে হবে।

এমতাবস্থায় আফিয়া বেগম রাজি হয়ে বাচ্চার মাকে বলে আমার নিকট এখন দুই হাজর টাকা আছে সেটা তুমি রাখো। আর ঔষধের জন্য যা খরচ হচ্ছে সেটা আমি করছি। আর বাদ বাকি বিশ হাজার টাকা আমি তোমাকে আগামী রোববার (১৬ অক্টোবর) তোমাকে দিবে। এটা বলে একশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পের উপর না-দাবীপত্র লিখে আফিয়া বেগমের মেয়ে পিংকীর নিকট হস্তান্তর করার জন্য সন্তানের মাতা সহ তিনজন স্বাক্ষীকে স্বাক্ষর করিয়ে নেন। পরে শিশু বাচ্চাটিকে আফিয়া বেগমের মেয়ে পিংকী তাদের বাড়ি পায়রাডাঙ্গা গ্রামে নিয়ে যায়। হঠাৎ করে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়লে তারা বাচ্চাটিকে যশোরসহ এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার একপর্যায়ে শনিবার ফজরের নামজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন। পরে বাচ্চাটিকে পারিবারিক ভাবে সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাচ্চার মা ডলি বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি আমার ৩য় সন্তান। অভাবের তাড়নায় বাচ্চাটার ভরণপোষন করতে পারবো না বলে আমি ওদেরকে দিয়ে দিয়েছি।

তখন বাচ্চা বিক্রয়ের বিষয়ে টাকার নেওয়ার কথা বললে তিনি বলেন, আমি দুই হাজার টাকা হাতে পেয়েছি। আর বিশ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে কিন্তু আমি টাকা নিবো না। ওদেরকে আমার বাচ্চা আমার স্ব-ইচ্ছায় দিয়ে দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রশিদুল আলম বলেন, এই ঘটনা আমার অজান্তে ঘটেছে। পরবর্তীতে আমি যখন বিষয়টি শুনতে পেয়েছি, তখন আমি আমার স্টাফদের ডেকে সর্তক করে দিয়েছি, যেনো ভবিষ্যৎ-এ এমন ঘটনা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে না ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031