ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার গোটগাড়ী শহিদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, প্রভাষক আখতারুজ্জামান আল মুনসুর, প্রভাষক পান্ডব কুমার সরকার, প্রভাষক শাহার আলী, বিদায়ী শিক্ষক আকবর হোসেন প্রমুখ।
পরে এই শিক্ষকের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর হোসেন গোটগাড়ী শহিদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের বিদ্যালয় শাখায় ৩৫ বছর ধরে গনিত বিষয়ে পাঠদান দিয়েছেন।
এর আগে তিনি বালুবাজার উচ্চবিদ্যালয় ও কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন।


