IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপনপ্রশান্ত ও ক্যারিবীয় জলসীমায় আবারও মার্কিন হামলায় পাঁচ মাসে নিহত ১৩৫
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবি বাস্তবায়নে গণঅনশন

চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবি বাস্তবায়নে গণঅনশন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৭দফা দাবি ও গত সংসদ নির্বাচনী ইশতেহারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিকাল ৪ টা পর্যন্ত তারা অবস্থান নেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কর্মকার, নাচোল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহাদেব মাহাতো প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল অর্পিত সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হচ্ছে না। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ সম্প্রদায়ও ঝাঁপিয়ে পড়েছিল। আমরা লাল সবুজের বাংলাদেশের নাগরিক। মানবতার প্রতীক হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কখনই নিরাশ করবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31