IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটক
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় ছয় কসমেটিকস দোকানীকে জরিমানা

সিংড়ায় ছয় কসমেটিকস দোকানীকে জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ৬ কসমেটিকস দোকানীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এসব দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বিএসটিআই।

সিংড়া পৌর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নকল প্রসাধনী, মূল্য লেখা না থাকা ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মাদ্রাসা মোড়ের রংধনু কসমেটিকসকে ১০ হাজার, তিন ভাই ষ্টোরকে ২ হাজার, তিন ভাই ষ্টোর-২ কে ১০ হাজার, ঢাকা ষ্টোরকে ৫ হাজার, খাদিজা কসমেটিকসকে ১০ হাজার ও ভাই-বোন ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের পরিদর্শক আবুল কায়েম, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী রকিবুল হাসান রিপন, সিংড়া থানার উপ-পরিদর্শক আঃ হাই প্রমুখ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম বলেন, প্রত্যেক দোকানীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31