IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> নগর-গ্রাম >> লালপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

লালপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক : নাটোরের লালপুরে পৃথক অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্প। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাগশোষা গ্রামের শ্রী রাধেস শ্যামের ছেলে শ্রী রাজ কুমার (২৬), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের ইলাহী বক্সের ছেলে আয়নাল হক (২৪), নওপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম বাবু (২৬), চাঁদ আলী সরকারের ছেলে হোসাইন (২৬) ও হাসান (৩২)।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া বাজার ও নওপাড়া বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করায় ৫ জন অবৈধ পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় ৫টি সিপিইউ, ১০টি হার্ডডিক্স, ৫টি মনিটর, কি-বোর্ড, মাউস, কম্পিউটার ক্যাবল, এসএসডি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন বলে তারা স্বীকার করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩)/৮(৫) (ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news