IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জামায়াত মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিতরায়গঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসংযোগ অনুষ্ঠিতবিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলননিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাচারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক ২ যুবকনন্দীগ্রামের প্রথম নারী প্রধান শিক্ষক বেগম আশরাফী বানু আর নেইনাচোলে সাংবাদিকদের সাথে সদ্য যোগদাকৃত থানার ওসির মতবিনিময়তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছেবাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসনরহনপুর মুক্ত দিবস আজপোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতরাণীনগরে সেচ্ছাসেবক দলের তিন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনসিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলপোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধনস্বাদে অনন্য বকফুলের বড়া
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথেই শহরের মশরপুর বাইপাস মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনকে সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

পরে একে একে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও সকাল ৯টায় নওগাঁ স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১ টার দিকে আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে একটি বিজয় র‌্যালি বের করে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার, সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা ও র‌্যালিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30