ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী গত ১৬ডিসেম্বর উপজেলার বারাইপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন মন্ডল, দুলাল মন্ডল, তহমিনা হামলায় গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে আহত আবুল হোসেন মন্ডলের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
পরে ফুলবাড়ী থানা পুলিশ আসামী হাফিজুল ইসলাম (৪৭) ও আবু সাঈদ (২২)কে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা যায়, নিজ আত্মীয়তার মাঝে জমি নিয়ে দির্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছিলো। রবিউল ইতিপূর্বে সেই সময় ঝগড়াকে কেন্দ্র করে ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৪/১১৭ ধারায় মামলা দায়ের করেন। সেই মামলার জের ধরে গত ১৩/১২/২০২২ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় আবু সাঈদ (২২) পিতা হাফিজুল ইসলাম, হাফিজুল ইসলাম, মেজবাউল ইসলাম (৪০) উভয় পিতা মকবুর ইসলাম, মকবুল (৬৫) পিতা- কমর উদ্দিন, সেলিনা বেগম(৩৫) স্বামী হাফিজুল ইসলাম, বিলকিস বেগম (৫০) স্বামী আব্দুর রহমান, সর্ব সাং- বারাইপাড়া (আড়াপাড়া) দৌলতপুর, ফুলবাড়ী দলবদ্ধ হয়ে লাটি, ছোরা দিয়ে বাদিগনের উপর হামলা করে জখম করেন। পরে রবিউল ইসলাম হামলাকারীদের রিরুদ্ধে দিনাজপুর কোর্টে মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ১৭৪/২০২২ইং।


