IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে বিশ্বকাপ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জেতার করার পরই এই সংঘর্ষ ঘটে।

আহতদের পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলী (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকেরা এই খেলায় ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোলে দেওয়ার পর ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকেরা আবারও ওই স্থানে এসে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে আর্জেন্টিনার সমর্থকেরা নাচানাচি শুরু করে। নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। পরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31