IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> নগর-গ্রাম >> বৃদ্ধা গোলেনুর ও রোকেয়ার সুখের ঠিকানা নাচোলের আশ্রায়ণ প্রকল্প

বৃদ্ধা গোলেনুর ও রোকেয়ার সুখের ঠিকানা নাচোলের আশ্রায়ণ প্রকল্প

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হুলাশপুরের আশ্রায়ণ প্রকল্পের একটি বাড়ি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মেহাইমেনা শারমীনের মানবিক প্রচেষ্টায় তিন প্রজন্মের মা-মেয়ের আজ সুখের ঠিকানায় পরিনত হয়েছে।

স্বামী পরিত্যাক্তা রোকেয়া খাতুন (২৬) বৃদ্ধা মা গোলেনুর বেগমের আশ্রয়ে সাত বছরের কন্যা অহিদাকে নিয়ে দুঃখের সাগরে ভাসছিল। পিতা আবুল হেসেন অসুস্থ ও শয্যাশায়ী। একমাত্র অবলম্বন বৃদ্ধা মা গোলেনুর বেগম (৬৮) স্বামী পরিত্যক্তা রোকেয়াকে নিয়ে দিনরাত দুশ্চিনায় ছিলেন। অন্যের বাড়িতে কাজ করে গৃহহারা মা-মেয়ে ও নাতনীর পেট চলতো। অন্যের ঘরের পাশে একচালা তুলে রাত যাপণ করতো মা-মেয়ে-নাতনীকে নিয়ে।

দুশ্চিন্তায় গোলেনুরের রাতে ঘুম হতোনা। একটি বাড়ি ছিল বৃদ্ধা গোলেনুর ও স্বামী পরিত্যাক্তা রোকেয়ার দুঃস্বপ্ন। মা-মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের একটি বাড়ির জন্য আবেদন করে নাচোল উপজেলা নির্বাহী অফিসারের নিকট। আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নাচোল ইউপির হুলাশপুরে ৮নং বাড়িটি বরাদ্দ দেন অসহায় মা-মেয়েকে।

স্বামী পরিত্যক্তা রোকেয়া খাতুন ও তার মা গোলেনুর বেগম ওই বাড়িতে হাস-মুরগী পালনের পাশাপাশি বাড়ির পাশের মাত্র এক শতাংশ ফাঁকা যায়গাতে বেগুন, টমেটো, ঢেড়শ, পুঁই শাক, পালং শাক, পেঁপে ও দু’টি আমগাছ রোপন করে। ঘরের ও বারান্দার চালার উপর শিম লাগিয়ে বাড়ির পাশের পুকুর থেকে পানি সেচ দিয়ে দিনরাত পরিশ্রম করতে থাকে রোকেয়া।

দুই মাসের মধ্যেই রোকেয়ার জীবনযুদ্ধ স্বার্থক হয়। মা-মেয়ে বাড়ির ব্যবহারের উদ্বৃত্ত সব্জি প্রতিবেশীদের নিকট বিক্রি করতে থাকে। অল্প দিনেই সফলতার মুখ দেখে স্বামী পরিত্যক্তা রোকেয়া খাতুন। শাক-সব্জি বিক্রি করে দু’টি ছাগলও ক্রয় করেছে। একটি ছাগলের বাচ্চাও হয়েছে।

রোকেয়া প্রধানমন্ত্রী মমতাময়ী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পে তাদেরকে একটি বাড়ি দেওয়ার জন্য নাচোল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন। হুলাশপুরের আশ্রায়ণ প্রকল্পে একটি বাড়ি পেয়ে এখন তিন প্রজন্মের মা-মেয়ে আজ সুখের ঠিকানা খুঁজে পেয়েছে। স্বার্থক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়হীনদের জন্য “আশ্রায়ণ প্রকল্প”।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news