IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোর আটক

মহাদেবপুরে আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোর আটক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। তার দেয়া তথ্য মতে মাটির নীচে পুতে রাখা দুটি চুরি করা মিটারও উদ্ধার করেছে।

আটক যুবক নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের মৃত খয়রুল ইসলামের ছেলে নুর ইসলাম (২৭)। থানা পুলিশের একটি চৌকশ দল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার খাজুর ইউনিয়নের গুপিনাথপুর মোড়ে নেজামুল ইসলামের চাল কল থেকে একটি ও চাঁন্দাশ ইউনিয়নের হরিপুরের আব্দুল কুদ্দুসের চাল কল থেকে একটি এবং ২৫ ডিসেম্বর রাতে উপজেলা সদরের ঘোষপাড়ার মোড়ে নারায়ন চন্দ্রের লেদ মেশিনের দোকান থেকে একটি ও খাজুর ইউনিয়নের কুঞ্জবন বাজারের বিপুল চন্দ্রের লেদ মেশিনের দোকান থেকে একটিসহ মোট চারটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। চোরেরা একটি কাগজে মোবাইলফোন নম্বর লিখে মিটারের বাক্সে রেখে যায়।

নেজামুল ইসলাম এ ব্যাপারে ২৭ ডিসেম্বর মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তদন্তে নামে। নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) গাজিউর রহমান পিপিএম এর সার্বিক সহযোগীতায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ দল গঠন করে রাতেই নওগাঁ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মূল আসামীকে আটক করা হয়। তার কাছ থেকে কাজগে লেখা নম্বরের মোবাইলফোনও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব মিটার চুরির কথা স্বীকার করে। তার দেয়া তথ্য মতে মাটির নীচে পুতে রাখা অবস্থায় দুটি চোরাই মিটার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ একটি আন্ত:জেলা মিটার চোর চক্রের সন্ধান পায়। চক্রের অন্যান্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভূক্তভোগীরা জানান, চোরেদের রেখে যাওয়া মোবাইলফোন নম্বরে কথা বললে তাদের কাছে মিটার ফেরৎ দেয়ার জন্য চাঁদা দাবি করা হয়। চোরেরা এদের একজনের কাছ থেকে বিকাশে তিন হাজার তিনশ’ টাকা ও আরেক জনের কাছ থেকে পাঁচ হাজার দুশ’ টাকা হাতিয়ে নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30