IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে মুন্ডা শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা সম্মেলন

ধামইরহাটে মুন্ডা শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে চারদিন ব্যাপী বাংলাদেশ মুন্ডা ছাত্র-ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী উপস্থিত হলে তাঁকে নেচে-গেয়ে বর্ণাঢ্য সম্মানার মাধ্যমে বরণ করেন মুন্ডা শিক্ষার্থীরা। বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং ধামইরহাট মুন্ডা এলাকাবাসীর উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএমএসএ কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক কুরশিদ পাহানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ধরণী পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের সভাপতি প্রকৌশলী ড. ফিজার আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, প্রভাষক এস.সি আলবার্ট স্বরেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, উপজেলা পারগানা বাইসির উপদেস্টা নরেন হাসদা, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি।

আরও উপস্থিত ছিলেন, আদিবাসী গবেষক স্বপন রেজা, আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা সুধীর পাহান, সম্মেলন কমিটির যুগ্ম আহবায়ক পিন্টু পাহান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, সুফল চন্দ্র বর্মন, আজাদ হোসেন, আনিছুর রহমান প্রমুখ।

চারদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয় ২৭ ডিসেম্বর শেষ হবে ৩০ ডিসেম্বর। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আগত সহ¯্রাধিক মুন্ডা সম্প্রদায়ের শিক্ষার্থী এ জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news