IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন
Home >> নগর-গ্রাম >> পলাশবাড়ীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়

পলাশবাড়ীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিতি করার লক্ষ্যেই গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদের নিজ উদ্যোগে এক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আমন ধানের জন্য প্রস্তুত এর আগ মূহুর্তে ফাঁকা জমিতে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখ অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ নানা বয়সের মানুষের ভীড় দেখা যায়। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গাইবান্ধা জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ছোট বড় ২৫টি ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড়া সাওয়ার হিসেবে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে পৃথক পৃথক ভাবে দৌড় প্রতিযোগীতা হয়। এরপর চূড়ান্তভাবে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে ১২ ও ১৫ বছরের দুই কিশোরসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন এ প্রতিযোগীতার আমন্ত্রিত অতিথিরা।

এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজ পলাশবাড়ীর পরিচালক ও নিবিড় ক্যান্সার, হেলথ এন্ড সোসাইটির নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এসময় কয়েক হাজার দর্শক এ ঘোড় দৌড় প্রতিযোগীতাটি উপভোগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031