ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে ১৭ তারিখ মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুর ৩ টায় শহরের চাউল বাজার মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্য়ালয়ে শতাধিক গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন, তাইজুল ইসলাম তোতা সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি ছিলেন, জাকির হোসেন জয় সাংগঠনিক সম্পাদক, রানিনগর উপজেলা আওয়ামী যুবলীগ, মাসুদুর রহমান রতন দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি, আলতাফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ৫নং ওর্য়াড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মামুনুর রশীদ (আঃ হামিদ) প্রতিষ্ঠাতা সভাপতি, মনিরুজ্জামান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এইচ.এম.এন ইসলাম সাংগঠনিক সম্পাদক, নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূণর্বাসন সোসাইটি নওগাঁ জেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন শিমুলসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, তাই এই মুহূর্তে দল মত নির্বিশেষে ভীষণ ৪১ বাস্তানের লক্ষ্যে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করতে হবে। আমরা যারা সামর্থবান ব্যক্তি আছি তাদের প্রত্যেকের উচিত সমাজের গরীব মানুষের পাশে দাঁড়ানোও তাদের সাহায্য সহযোগিতা করা, নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই সমাজের গরীব মানুষের সেবা করার চেষ্টা করি তাহলেই সপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।


