IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ডপবার হরিপুরে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে যুবদলের প্রচার মিছিলরাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমানদ্বিতীয়বার তারাগঞ্জে ইকরচালী ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতারঅসুস্থ আমির হামজা‌কে হাসপাতালে দেখ‌তে গে‌লেন বিএন‌পি প্রার্থীধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীক: অ্যাড. মিলননিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থাননন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট : মোশারফ হোসেনদুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় জমি নিয়ে বিরোধে যুবকের মৃত্যু

সিংড়ায় জমি নিয়ে বিরোধে যুবকের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত মিঠু ফকির (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিঠু উপজেলার কালিনগর গ্রামের সালাম ফকিরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে জমি নিয়ে কৃষক মিঠু ফকির ও তার চাচাতো ভাই জসিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিঠু ফকির ও তার বাবা সালাম ফকির গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত মিঠু নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি। কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31