IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে গরিবের ব্রয়লার মুরগি এখন ধনীদের পেটে, হতাশ মধ্যবিত্ত

ফুলবাড়ীতে গরিবের ব্রয়লার মুরগি এখন ধনীদের পেটে, হতাশ মধ্যবিত্ত

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : গরীবের মাংসের চাহিদা মেটানো ব্রয়লার মুরগির দাম এক মাসের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ৭০ টাকা। স্বল্পমূল্যের এই মাংসটি ২০০ টাকা কেজি হওয়ায় বিপাকে পড়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।

অন্যান্য মাংস কেনার সামর্থ্য না থাকলেও ব্রয়লার মুরগির মাংস ছিল মাংস চাহিদা মেটানোর অন্য উপায়। কিন্তু দাম বৃদ্ধিতে হাওয়ায় তাও নাভিশ্বাসে পৌঁছেছে। দাম চড়ার ফলে হতাশায় ভুগছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এখন ব্রয়লার মুরগির মাংস কিনছেন ধনীরাও।

বোববার (৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লারসহ অন্যান্য জাতের মুরগির উর্ধগতি দামের চিত্র। অস্বাভাবিক দামের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন ভোক্তারা। বর্তমান বাজারে ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ২০০ টাকা দামে। অথচ একমাস আগে এর দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। শুধু ব্রয়লারেই নয়, বাজারে প্রতিকেজি সোনালী মুরগি ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৯০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, গরু মাংস ৬৬০ টাকা ও ছাগলের মাংস ৯০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দিনদিনে সবধরণের নিত্যপণ্যসহ মুরগির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় হতাশ হচ্ছেন নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। এখন অনেকে ক্ষুব্ধ হয়ে বলছেন, ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক কারণে তারা মাংস খাওয়া ছাড়বেন।

ফুলবাড়ী পৌরবাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা আজিজার রহমান নামের এক রিকশাচালক ও দিনমজুর মমতাজ উদ্দিন বলেন, আয়-রোজগার কম ও দ্রব্যমূল্য বেশি হওয়ায় মাসেও একদিনও মাংস খেতে পারিনা। তবে বাড়িতে আত্মীয়-স্বজন আসলে কম দামে ব্রয়লার মাংস কেনা হতো। কিন্তু দাম বেড়ে যাওয়া এখন তাও কেনা সম্ভব নয়।

ভুবেশ চন্দ্র রায় নামের আরেক দিনমজুর ব্যক্তি বলেন, পরিবারের আবদারে বাজারে ব্রয়লার মুরগি কিনতে এসেছিলাম। এসে জানতে পারি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে।  দুইকেজি মাংস কিনতে এসেছিলাম। কিন্তু দাম চড়ার কারণে এক কেজির ছোট একটি ব্রয়লার মুরগি কিনে বাড়ি ফিরছি।

উপজেলার বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রাম থেকে শহরে আসা আমিনা বেগম বলেন, গ্রামের হাট-বাজারগুলোর মুরগির দোকানগুলোতে শহর থেকে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করে। তাই শহরে জমির কাজে এসেছিলাম। ভাবলাম এখানে কমদামে ব্রয়লাম মুরগি পাবো। কিন্তু চিত্র ভিন্ন। এখানে এসে জানতে পারি মুরগির দাম আরো বৃদ্ধি পেয়েছে। তাই ২০০ টাকা কেজিতে দুই কেজি মাংস কিনেছি। 

চকচকা গ্রাম থেকে আসা মোবাশের আলী নামের এক কৃষক বলেন, আগে মাসে এক-দু’দিন গরু-ছাগলের মাংস খাওয়া হতো। এরই মধ্যে এসব মাংসের দাম বেড়ে যাওয়ায় তা খাওয়া বাদ দিয়েছি। ফের ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে এটাও এখন খাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ফুলবাড়ী পৌরবাজারের মাহি পোল্ট্রি হাউজের স্বত্ত্বাধিকারী মোজাফফর হোসেন ও ফাইজা পোল্ট্রি হাউজের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, গত এক মাস আগে ব্রয়লাম মুরগির মূল্য ছিল কেজিপ্রতি ১৩০ টাকা। তা দিনে দিনে ১০ টাকা করে বাড়তে বাড়তে ২২০ টাকায় পৌঁছে। বর্তমানে ২০০ টাকা কেজিদরে এ মুরগি বিক্রি করা হচ্ছে। লোকসানে পড়ে স্থানীয় খামার কমে যাওয়ায় বাহির থেকে বেশি দামে মুরগি নিতে হচ্ছে। তাই মুরগি বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। কাজী ফার্ম, সেগুনা ও প্যারাগন ফার্মের নির্ধারিত মূল্যেই ব্রয়লাম মুরগি বিক্রি করা হয়।

পোল্ট্রি খামারি সোহেল রানা ও জীবন প্রসাদ বলেন, বাচ্চা-ফিড-ওষুধ ও অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়া অধিকাংশ খামার বন্ধ হয়েছে। তাই মানুষের চাহিদার তুলনায় উৎপাদন হচ্ছে কম। এ কারণে দাম বেড়েছে অনেকটা। তবুও খামার ব্যবসায় ভাটা পড়ছে।

চমক পোল্ট্রি ফিডের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, হঠাৎ-ই ফিডের দাম বৃদ্ধি পেয়েছে। গত ৫ দিনে পূর্বে প্রতি বস্তার (৫০ কেজির বস্তা) ফিডের মূল্য ছিল ৩ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬৫০ টাকা হয়েছে। প্রতিনিয়ত এভাবেই দাম বাড়ছে। এই বস্তার মূল্যে ২০২২ সালের জানুয়ারিতে ছিল ২ হাজার ৮০০  টাকা। পর্যায়ক্রমে বেড়ে হয়েছে ৩ হাজার ৬৫০ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30