IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

মহাদেবপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাদের সাথে অশালীন আচরণ, যৌন নিপীড়ন, যৌন উত্তেজক কথা বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কু-রুচিপূর্ণ বার্তা লেখা এবং একজন জৈষ্ঠ্য শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষক আলতাফ হোসাইনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামবাসী ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নবীন উদ্দিন, রবিউল আওয়াল, রাসেল উদ্দিন মন্ডল, শহিদুল ইসলাম, হামিদুর রহমান, এমদাদুল হক, আব্দুস সাত্তার, ম্যানেজিং কমিটির সহ সভাপতি রোকসানা খাতুন, সহকারি শিক্ষিকা রওশন আরা, রাবেয়া সুলতানা, সহকারি শিক্ষক হায়দার আলী প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান, অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাকে ফাঁসানোর জন্য এ অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, ওই প্রধান শিক্ষক আলতাফ হোসাইনের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ এনে সহকারি শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগন বাদী গত ৫ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news