IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> রোহিঙ্গা ক্যাম্পের আগুনে ১২ হাজার মানুষ আশ্রয়হীন

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে ১২ হাজার মানুষ আশ্রয়হীন

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড দুই হাজারের অধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সাড়ে তিন ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণ আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতের নাম-পরিচয় প্রকশ করেনি প্রশাসন।

রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরের থাকা এনজিও সংস্থার পরিচালনাধীন লার্নিং সেন্টার, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের পর থেকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে। অসংখ্য রোহিঙ্গা নর-নারী খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

এনজিও শেড-এর উপপরিচালক জিয়াউর রহমান বলেন, তাদের একটি স্থাপনা পুড়ে ছাই গেছে।

গণ-উন্নয়ন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা বিমলা দে বলেন, তাদের একটি উইমেন সেন্টার পুড়ে ছাই গেছে। রবিবার বিকাল ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহূর্তের মধ্যে ৯, ১০, ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা নুর জাহান বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। কোন রকম বেঁচে আসলাম। তার পাশে বসে থাকা গোল মেহের বলেন কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না। দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির শব্দ শুনেছি।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নজু মিয়া বলেন, এখানে শান্তি নেই। প্রতিদিন গোলাগুলি হয়। আজ আবারো আগুনে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘণ্টাখানেক পর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমিশনার মিজানুর রহমান বলেন, রাতে এনজিও সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হবে। কি পরিমাণ ঝুপড়ি পুড়ে গেছে বলা যাচ্ছে না। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, দুই হাজারের অধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত দুই হাজারের কাছাকাছি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিশ্চিত করে বলতে সময় লাগবে। এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মিজানুর রহমান বলেন, আগুনে প্রায় দুই হাজার ঘরবাড়ির পুড়ে যাওয়ায় ১২ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের আমরা বিভিন্ন সেন্টার ও মসজিদে নিয়ে যাচ্ছি। আর আগুন লাগার কারণ বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ১১ জন প্রাণ হারান, আহত হন পাঁচ শতাধিক। পুড়ে যায় ৯ হাজারের বেশি ঘর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30