IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> মান্দায় চাঁদার দাবিতে সংখ্যালঘুর দোকান ভাঙচুর, টাকা লুট

মান্দায় চাঁদার দাবিতে সংখ্যালঘুর দোকান ভাঙচুর, টাকা লুট

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারের এক যুবকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ব্যবসায়ী দু’ভাইকে মারধরসহ ১৩ লাখ ২০ হাজার টাকা লুট করে সটকে পড়েন হামলাকারীরা।

রোববার (৫মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় সাহা কম্পিউটার এণ্ড মোবাইল পয়েন্ট নামের একটি দোকানঘরে এ হামলা ও লুটপাট চালানো হয়। ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, কালিসফা গ্রামের মোবারক হোসেনের ছেলে তারেকুর রহমান ওরফে তারেক (৪২), একরামুল হক (৩০), শাকিল হোসেন (২২), জিহাদ হোসেন (২৫) ও আব্দুল আজিজ (৩২)। হামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জন অংশ নেয়। এদের মধ্যে জিহাদ হোসেন একটি হত্যা মামলার আসামি।

ভুক্তভোগী যুবকের নাম জীবন কুমার সাহা (৩২)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের কিশোরী মোহন সাহার ছেলে। এসময় তার ভাই শংকর কুমার সাহাকেও (৩৫) মারধর করেন হামলাকারীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী শংকর কুমার সাহা বলেন, ‘বেশকিছু দিন সন্ত্রাসী তারেক আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় তারেক ক্ষিপ্ত হয়ে তার ক্যাডার বাহিনী নিয়ে রোববার বেলা ১১টার দিকে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে।’

ব্যবসায়ী জীবন সাহা অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসী তারেকের হুকুমে ক্যাডার বাহিনী আমার দোকানঘরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাধা দেওয়ায় আমাকে বেদম মারধর করে হামলাকারীরা। এসময় পূবালী ব্যাংকে জমা দেওয়ার জন্য দোকানে রাখা ১৩ লাখ ২০ হাজার টাকাসহ একটি মোবাইলফোন লুট করে নিয়ে সটকে পড়ে তারেকের ক্যাডার বাহিনী।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে বেশকিছু দেশিয় অন্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় এজাহার দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30