IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> বাবার অভিযোগে উদ্ধার হলো তিন ছেলে, অপহরণকারী চক্রের মূলহোতা আটক

বাবার অভিযোগে উদ্ধার হলো তিন ছেলে, অপহরণকারী চক্রের মূলহোতা আটক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে নওগাঁর বদলগাছী থেকে অপহরণকারী চক্রের মূলহোতা মাসুদ রানা (৪২) কে আটক করেছে। সেই সাথে অপহরণের শিকার তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণকারী চক্রের দুই সদস্য পালিয়ে গেছে।

রোববার (৫ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এর আগে ৫ মার্চ ভোরে উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। আটক মাসুদ রানা বদলগাছী এলাকার মোকলেছার আলী মন্ডলের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৪ মার্চ আনুমানিক দুপুর দেড় টার দিকে মামুদপুর এলাকার রাজেন কুজুর তিন ছেল চন্দন কুজুর, সুশান্ত কুজুর এবং চঞ্চল কুজুর তাদের নিজ বাড়ি থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে বেড়াতে আসে। পরিদর্শন শেষে বাড়ি ফেরার সময় অপহরণকারীর মূলহোতা মাসুদ রানা ও তার সহযোগী মানিক হোসেন এবং ওয়াহেদসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ভিকটিমদের পথরোধ করে আটক করে। এরপর মোবাইল ফোন, টাকা পয়সা ছিনতাই করে এবং তাদেরকে এক বাঁশঝোপে আটকে রেখে তাদের বাসায় ফোন দিয়ে ৫০,০০০/- টাকা দাবি করে। পরবর্তীতে ভিকটিমদেও বাবা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠিয়ে দেয়। কিন্তু তারপরও ছেলেদের তার কাছে পাঠিয়ে দিতে টালবাহানা শুরু করে। এরপর ভিকটিমের বাবা রাজেন কুজুর বিষয়টি র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে এসে তার তিন ছেলেকে উদ্ধারের জন্য অভিযোগ করে।

অভিযোগের উপর ভিত্তি করে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এফএসরা ঘটনাস্থলে গিয়ে সোর্সের মাধ্যেমে কৌশলে এর সত্যতা যাচাই করে এবং ঘটনার সত্যতা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে রোববার ভোর রাতে জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা থেকে ওই তিন ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মাসুদ রানাকে আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানিক হোসেন, ওয়াহেদ ও সবুজ মিয়য়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পাহাড়পুর বৌদ্ধবিহার এর পর্যটকদের নানাভাবে হয়রানি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করতো বলে স্বীকার করে। এবিষয়ে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বদলগাছী একটি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30