IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে নিখোঁজ কিশোরকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর

বদলগাছীতে নিখোঁজ কিশোরকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নিখোঁজের ০৬ দিন পর কিশোরগঞ্জের ইমতিয়াজ ইসলাম রিদয় (১১) নামের এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বদলগাছী থানা পুলিশ।

উদ্ধারকৃত রিদয় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউপি’র গুজাদিয়া গ্রামের সুলায়মানের ছেলে।

সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় উদ্ধারকৃত কিশোর ইমতিয়াজ ইসলাম রিদয়কে তার মামার হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান।

ইমতিয়াজ ইসলাম রিদয় এর বাবা সুলায়মান বলেন, ‘গত ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় পায়ে হেঁটে বাসস্ট্যান্ডে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিনখান থানাধীন ফরিদ মার্কেট থেকে আমার ছেলে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খুঁজির পর তাকে না পেয়ে থানায় জিডি করি। জিডির সূত্র ধরে বদলগাছী থানা পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেন। পুলিশের মাধ্যমে ছেলেকে পেয়ে আমি খুবই খুশি। বদলগাছী থানা পুলিশের কাছে আমি চিরকৃতজ্ঞ।

এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, গত রবিবার বদলগাছী থানার কোলা ইউপি’র ভান্ডারপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে উজ্জল হোসেন ছেলেটাকে নীলসাগর ট্রেনে ঢাকা থেকে আসার সময় পায়। এবং থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ওই কিশোরের স্বজনদের অবগত করি। কিশোরের বাবা ও মামা থানায় এসে ছেলেটিকে সনাক্ত করলে তাদের হাতে কিশোর রিদয়কে হস্তান্তর করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news