IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির বৈঠকে হাতাহাতির ঘটনার একটি মামলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের খয়বর হোসেন বাবু (৪৫) ও একই গ্রামের আব্দুল খালেক (৫২)।

মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার বিকেলে কালিকাপুর গ্রামে জামে মসজিদের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ইউপি সদস্য আবুল হাশেম, স্থানীয় মমতাজ হোসেন, মছির উদ্দিন, আব্দুল গফুর, আঁখি বেগম প্রমুখ বক্তব্য দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কালিকাপুর গ্রামের আমির হোসেন আমুর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আয়েজ উদ্দিনের বিরোধ চলছিল। বিরোধটি নিষ্পত্তির জন্য গত ২৮ ফেব্রæয়ারি আমির হোসেনের খলিয়ানে সালিসের আয়োজন করা হয়।

সালিসে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওহায়েদ ও আবুল হাশেমসহ এলাকার মাতবরেরা উপস্থিত ছিলেন। সালিস চলাকালে বিকেলে উভয়পক্ষের মধ্যে বাগবিতÐার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমির হোসেন ও আয়েজ উদ্দিন আহত হন। তাঁদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আয়েজ উদ্দিনের ছেলে বাবু সরদার বাদি হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। অন্যদিকে নওগাঁ আদালতে আরেকটি মামলা করেন প্রতিপক্ষের আমির হোসেন। আদালতের এ মামলায় খয়বর হোসেন বাবু ও আব্দুল খালেককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আয়েজ উদ্দিনের মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ প্রসঙ্গে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাশেম বলেন, সালিসের শেষ পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন হাসপাতালে ভর্তি হন। বিষয়টি যাতে মামলা পর্যন্ত না গড়ায় সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।

ইউপি সদস্য আবুল হাশেম আরও বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা ওইদিন ঘটনাস্থলেই ছিলেন না। মামলায় তাদের নাম জড়ানো সঠিক হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, আদালতের মামলায় খয়বর ও খালেককে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30