IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাটে চোলাই মদসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাটে চোলাই মদসহ ব্যবসায়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : র‍্যাপিট অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ উত্তম কুমার কুর্মি (৫০) নামে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

শনিবার (১০ জুন) বিকেলে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃতে দিবাগত ভোর রাতে সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী উত্তম কুমার কুর্মি”কে হাতেনাতে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী উত্তম কুমার কুর্মি সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকার মৃত সুরেন কুর্মির ছেলে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আটককৃত মাদক ব্যবসায়ী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে তৈরী করত এবং তৈরীকৃত চোলাই মদ সংরক্ষণ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news