IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নারী সহকর্মীসহ সাময়িক বরখাস্ত বদলগাছীর সেই প্রধান শিক্ষক

বিক্ষোভ মিছিল, মানববন্ধন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর

নারী সহকর্মীসহ সাময়িক বরখাস্ত বদলগাছীর সেই প্রধান শিক্ষক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঐ স্কুলের এক নারী সহকারী শিক্ষিকা (সহকর্মী) র’ সঙ্গে প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুকে ছড়ি পড়ে। এঘটনায় অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ফুঁসে উঠেছে।

ঐ প্রধানা শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টায় বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের পাশে পারসোমবাড়ি বাজারে অত্র এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের আযোজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।

এসময় উক্ত ঘটনার তদন্তের জন্য নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন বিদ্যালয়ে এলে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা তাঁকে ঘিরে রেখে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে বিদ্যালয়ের ভেতরে রেখে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

অভিযুক্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফটকের তালা খুলে দেওয়া হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁ ফেরা উদ্দেশে রওনা হলে পারসোমবাড়ি সেতুর ওপর বিদ্যালয়ের পাশ্ববর্তী গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা পথরোধ করে প্রধান শিক্ষকে চুড়ান্ত বরখাস্তসহ শাস্তির দাবি করেন। সেখান থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আবারও বিদ্যালয়ে ফিরে আসেন। বদলগাছী উপজেলার (ইউএনও) আলপনা ইয়াসমিন বিদ্যালয়ে আসেন। তাঁরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ.জ.ম.শফি মাহহমুদ অভিযুক্ত প্রধান শিক্ষক ও নারী সহকারী শিক্ষকা (সহকর্মী)কে সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তের আদেশের কপি ই-মেইলে পাঠানো হয়। এরপর উত্তেজিত লোকজন শান্ত হলে দুপুর দুইটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকির হোসেন ও ইউএনও বিদ্যালয় থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শী প্রায় শতাধিক লোকজন বলেন, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের আশপাশের ৫-৭ টি গ্রামের লোকজন বিদ্যালয়ে জড়ো হয়েছিলেন। বেলা বারোটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক বিদ্যালয় থেকে বের হয়ে নওগাঁর উদ্দেশ্য রওনা দেন। তখন পারসোমবাড়ি সেতুর ওপর বিক্ষুব্ধ লোকজন সেতুর উপড় শুয়ে ও বাঁশ দিয়ে প্রতিবন্ধতা সৃষ্টি করেন। অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি সেতুর পূর্বপাশে দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত জেলা প্রশাসক সেখান থেকে বিদ্যালয়ে ফিরে আসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ই-মেইলে প্রধান শিক্ষক ও তাঁর ঐ নারী সহকর্মীকে সাময়িক বরখাস্তের আদেশের কপি পাঠান। এরপর পরিস্থিতি শান্ত হলে বেলা দুইটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ও বদলগাছীর ইউএনও বিদ্যালয় থেকে চলে আসেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন বলেন, বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের নারী সহকারী শিক্ষকা (সহকর্মী) অনৈতিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে আজ বৃহস্পতিবার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি স্কুলটি বন্ধ। অভিযুক্ত প্রধান শিক্ষক ও নারী সহকারী শিক্ষকা (সহকর্মী) সহ কোন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযুক্ত প্রধান শিক্ষক ও তাঁর নারী সহকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। সভাপতি বরখাস্তের ঐ আদেশের কপি ই-মেইলে পাঠিয়েছেন। পরবর্তীতে আরও আইনে পদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031