IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে এলপিজি গ্যাসের সংকট

ফুলবাড়ীতে এলপিজি গ্যাসের সংকট

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে এলপিজি গ্যাস সিলিন্ডার বসুন্ধরাসহ বিভিন্ন প্রকার গ্যাসের সিলিন্ডার স্থানীয় বাজার থেকে প্রায় উধাও! ফলে বিপাকে পড়েছে বাসা-বাড়ী ও হোটেল রেস্টুরেন্টেরের গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা।

ফুলবাড়ী উপজেলায় বসুন্ধরা, যমুনা, ওমেরা, নাভানা, ফ্রেস, বেক্সিকো, ওমেরা, লাভস ও বিএমসহ বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাস সিলিন্ডার বাণিজ্যিকভাবে বিক্রয় হয়ে থাকে। এসব বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা ডিলার বা এজেন্ট রয়েছে। এ ব্যবসায় বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করে থাকেন ব্যবসায়ীরা।

বর্তমানে গ্রাহকদের চাহিদা মতো এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারছে না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ দেশে লিকুইড গ্যাসের সংকট ও ডিপো থেকে সিলিন্ডার সরবরাহ করতে না পারায় গ্রাহক পর্যায়ে সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া গ্যাসের বাজার মূল্য নিয়ন্ত্রণ না থাকায় এলপিজি সিলিন্ডারের সরবরাহ নিয়ে টানা পোড়া চলছে ব্যসায়ীদের মাঝে । গত জুন মাসে হয়ে যাওয়া ঈদুল আযহার ১০-১৫ দিন আগে থেকে বসুন্ধরা গ্যাস বাজার থেকে উধাও হয়ে যায়। এসময় কিছু অসাধু ব্যবসায়ীরা সুযোগকে কাজে লাগিয়ে চড়া মূল্যে বসুন্ধরা গ্যাস বিক্রয় করতে শুরু করে। বর্তমানে সেই গ্যাসও কোথাও নাই।

এমাসে সরকার ১২ কেজি এলপিজি গ্যাসের নতুন মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ করে। এর পর থেকে বসুন্ধরার পাশাপাশি অন্যান্য গ্যাসের পাইকারী বিক্রয় প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমানে নাভানা, ওমেরা ও যমুনা গ্যাস বাজারে পাওয়া গেলেও পাইকরারী বিক্রেতারা মানছেন না সরকারের দেওয়া মূল্য। ফলে বাজারে বর্তমান ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রয় হচ্ছে ১১৫০ টাকা থেকে ১২০০ টাকায়। বিষয়টি নিয়ে প্রশাসনের কোন ধরণের পদক্ষেপ গ্রহণ লক্ষ্য করা যায় নাই।

ফুলবাড়ী পুরাতুন বন্দর এলাকার বসুন্ধরা গ্যাস ব্যবহারকারী আজগর আলী বলেন, আমারা গ্যাসের এমন সংকটে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। গ্যাসের চুলা ব্যবহারে অভ্যস্থ ও বাড়ীতে জায়গার সংকট থাকায় লাকড়ির চুলা ব্যবহার করাও অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও আমি বসুন্ধরা সিলিন্ডার ব্যবহার করি। এখন যদি সেই সিলিন্ডার বদল করে নেই পরে বসুন্ধরা সিলিন্ডার ফেরত পাবো না। স্থানীয় বসুন্ধরা ডিলার অন্য কোন সিলিন্ডারে বসুন্ধরা গ্যাস দেয় না।

ফুলবাড়ী বাজারের গ্যাস বিক্রেতা মামুনুর রশিদ বলেন, হঠাৎ বসুন্ধরা গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ায় আমরা বসুন্ধরা সিলিন্ডার দিয়ে গ্যাস ব্যবহারকারিদের অন্য ব্রান্ডের গ্যাসের সিলিন্ডার দিয়ে দিচ্ছি। ফলে আমাদের ঘরে এখন বসুন্ধরা গ্যাসের ফাকা সিলিন্ডার বৃদ্ধি পেয়েছে। আমরা সেই ফাঁকা সিলিন্ডার দিয়ে বসুন্ধরা গ্যাস ক্রয় করবো বলে আশায় আশায় বসে আছি। গ্যাসের সিলিন্ডার বিক্রতা ভ্যান গুলোতে বসুন্ধরা গ্যাসের বিষয়ে জানতে চাইলে তারা বলেন আজ কালের মধ্যে গ্যাস আসবে।

বর্তমানে ফুলবাড়ীতে বসুন্ধরা, নাভানা, ফ্রেস গ্যাসের ডিলার ছাড়া অন্যান্য কোন গ্যাস কোম্পানির ডিলার নেই।

গ্যাস সরবরাহ কমে যাওয়ার বিষয়ে ফুলবাড়ীস্থ বসুন্ধরা কোম্পানির ডিলার রহমান ট্রেডার্স এর স্বত্বাধিকারী আতাউর রহমান মিল্টনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কোম্পানিতে গ্যাসের লিকুইড শেষ হওয়ায় গত ১ মাস যাবত বসুন্ধরা কোম্পানির এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ রয়েছে। এই মূহূর্তে সারাদেশে বসুন্ধরা গ্যাসের একই অবস্থা। এলাকার মানুষের দূর্ভোগ লাঘোবে বিভিন্ন এলাকায় থাকা মুজুদকৃত গ্যাস সংগ্রহের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের পয়েন্টে কিছু গ্যাস সরবরাহ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news