IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে জায়গা জবরদখল চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলন

নন্দীগ্রামে জায়গা জবরদখল চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে জায়গা জবরদখল চেষ্টার অভিযোগে আঞ্জুয়ারা নামে এক ভুক্তভোগী মহিলা সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে নন্দীগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে ভুক্তভোগী আঞ্জুয়ারা।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ৫৬৩(১২)১৩-১৪নং বন্দোবস্ত কেসমূলে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী মৌজার ১নং খতিয়ানভূক্ত সাবেক ২০৮ ও হাল ৭৬৯, ৭০০ দাগের ১২ শতক সম্পত্তি লিজ গ্রহণ করে ভোগদখল করে আসছি।

এমতাবস্থায় কহুলী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মিজানুর রহমান, মৃত আশরাফ আলী আকন্দের ছেলে তাইজুল ইসলাম আকন্দ, মৃত মনসুর আলী আকন্দের ছেলে বাবু আকন্দ, মৃত জহুরুল ইসলাম প্রামাণিকের ছেলে আপেল প্রামাণিক, মৃত আশরাফ আলী আকন্দের ছেলে সাইফুল ইসলাম আকন্দ, মৃত ইব্রাহীম আলী আকন্দের ছেলে রফিকুল ইসলাম আকন্দ, সাইফুল ইসলাম আকন্দের ছেলে হারুনুর রশিদ আকন্দ, মৃত সোলায়মান আলীর ছেলে আবুল হোসেন, আবুল হোসেন মন্ডলের ছেলে আজাদ মন্ডল, মৃত জহুরুল ইসলামের ছেলে ফরজ আলী, মৃত ইয়াছিন আলী আকন্দের ছেলে মোফাজ্জল হোসেন, আনিছুর রহমান আকন্দের ছেলে এনামুল হক আকন্দ, মৃত ইয়াছিন আলী আকন্দের ছেলে আনিছুর রহমান আকন্দ, সাইফুল ইসলাম আকন্দের ছেলে নাঈম আকন্দ ও তাদের সহযোগিরা দলবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে বারবার আমার জায়গা জবরদখল করার চেষ্টাসহ মারপিটের ঘটনা ঘটিয়ে আসছে।

তাদের বাধা দিতে গেলে আমাকে, আমার মা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যদের বেদম মারপিট করে রক্তাক্ত করে। এ নিয়ে আদালতে ও থানায় মামলা করেছি।

এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে আমাদেরকে আবারো দফায় দফায় মারপিট করে রক্তাক্ত জখম ও আহত করে। পরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতকে বিষয়টি জানালে তিনি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামকে সরেজমিনে গিয়ে উক্ত জায়গা জরিপ করে সীমানা নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দেন। এরপর গত বছরের ৪ অক্টোবর সার্ভেয়ার শফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে উক্ত জায়গা জরিপ করে সীমানা নির্ধারণ করে দেন। তারপর আমি সেখানে একটি ঘর তৈরি করি। সেই ঘর বিবাদীরা ভেঙে ফেলে দেয়। তাদেরকে বাধা দিতে গেলে তারা আমাদেরকে মারপিট করে।

এদিকে ১০ জুলাই গভীর রাতে বিবাদীরা উক্ত জায়গার সীমানা নির্ধারণী খুঁটি তুলে ফেলে দিয়ে আবারো জবরদখল করার চেষ্টা করে। আমি একজন অসহায় হতদরিদ্র মহিলা। দীর্ঘদিনে বিবাদীদের অন্যায় অত্যাচারে আমি এবং আমার পরিবার অতিষ্ঠ হয়ে আসছে। বারবার থানা পুলিশের সহযোগিতা চেয়েছি কিন্তু তেমন কোনো সহযোগিতা পাইনি। আমি প্রশাসনের সহযোগিতায় আমাদের সমস্যার স্থায়ী সমাধানসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031