IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> সৌদি আরবে নিহত ওবাইদুলের বাড়িতে শোকের ছায়া

সৌদি আরবে নিহত ওবাইদুলের বাড়িতে শোকের ছায়া

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ওবাইদুল হক (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গার নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকায় নিহত ওবাইদুলের বাড়িতে পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে শোকের আহাজারি দেখতে পাওয়া যায়।

শুক্রবার (১৪ জুলাই) দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।

নিহত ওবাইদুল হক (৩৩) নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে সংসারে স্বচ্ছলতা ফেরাতে ওবাইদুল হক (৩৩) পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে দীর্ঘ তিন বছর থেকে সৌদির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় ওবাইদুল শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কুরবানির ঈদের দিন তার ভাগ্নিসহ পরিবারের লোকজনের সাথে কথা হয়। সর্বশেষ গত তিনদিন আগেও কথা হয়। এ ঘটনার পর থেকে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় পরিবার। পরে শনিবার সকালে ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর পান পরিবার।

খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, গত ২০১৯ সালে ওবাইদুল সৌদি আরবে যান। সর্বশেষ তিনদিন আগেও পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়। তার মৃতদেহ নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ার‌্যমান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা মৃতদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news