IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’
Home >> নগর-গ্রাম >> পোরশায় চার ডাকাত আটক

পোরশায় চার ডাকাত আটক

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতীর প্রস্তুতিকালে ৪ জন ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয় জনগণ। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকৃতরা হলেন, মান্দা উপজেলার উত্তর মদন চক গ্রামের বেলাল আলীর ছেলে জনি (২১), একই উপজেলার জামদই গ্রামের মৃত আজিজ খানের ছেলে শফিকুল ইসলাম শরিফ (২৩), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর গ্রামের ইসাহক প্রামানিকের ছেলে নুরুজ্জামান সাগর (৩০) ও পোরশা উপজেলার যমুনাবাগান গোপালগঞ্জ গ্রামের ফরুক হোসেনের ছেলে তারেক হোসেন (২৭)।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে বেজোড়া-ইলাম রাস্তার মাঝে গোমরতলা নামক স্থানে তারা ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল। এসময় এলাকার জনগণের সন্দেহ হলে তাদের আটক করে তেতুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। পরে চেয়ারম্যান রাতেই তাদের থানায় হস্তান্তর করেন।

থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২টি হাসুয়া, ৩টি মোবাইল, ২টি বাঁশের লাঠি ও ৪ টুকরা কালো কাপড়সহ রাতেই চারজন ডাকাত সদস্যকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে তাদের আরও সদস্য আছে বলে তারা স্বীকার করেছেন ও নাম বলেছেন। ওদের ধরার চেষ্ঠা চলছে। আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা আছে বলে তিনি জানান। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং তাদের বুধবার সকালে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news