ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ৫৮তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বোহার ইসলামীয়া মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ওই মাদ্রাসা সুপার মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী উম্মে ফাল্গুনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা পরিষদ চেয়য়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লু’ফর রহমান।
এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় ৪২জনকে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩৮জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে উপজেলায় মাদ্রাসা পর্যায়ে বোহার ইসলামিয়া মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ওই মাদ্রাসার সুপার মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী উম্মি ফাল্গুনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জন করেছেন।


