IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> নগর-গ্রাম >> ‘ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে আ.লীগ সরকার’

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর উন্নয়নে গৃহপালিত পশু ও খাদ্য বিতরণ

‘ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে আ.লীগ সরকার’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে হাঁস, গরু এবং ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্ত¡রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে হাঁস, গরু এবং পশুখাদ্য তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার সকল জনগোষ্ঠীর। আপামর জনগণের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ভাবনায় ব্যস্ত থাকেন। বিশেষ করে যারা সমাজের বোঝা তাদের ব্যাপারে একটু বেশি সচেতন। সে কারনে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে পৃথক দৃষ্টি দিয়েছেন। তাদের যেহেতু জায়গা জমি কম। তাই তাদের জন্য হাঁস, ভেড়া, এবং গরু সহ গৃহপালিত বিভিন্ন পশু বিনামূল্যে প্রদান করে চলেছেন।

এটা দেশের আর কোন সরকার করেছে কি না সেটা জানা নেই। দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি পৃথক পৃথক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই এগুলো সম্ভব হচ্ছে। আগামীতে এই কার্যক্রম অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীরর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। ভেটেরিনারী কর্মকর্তা পবিত্র কুমারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব।

বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মÐল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সমরেশ কুমার সরকার সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১৫০টি পরিবারের মাঝে ২০টি হাঁস, ৪টি পরিবারের মাধে গরুর বাছুর এবং ১৬টি পরিবারের মাঝে ২৭ কেজি করে ভেড়ার খাবার প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031