IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জামায়াত মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিতরায়গঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসংযোগ অনুষ্ঠিতবিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলননিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাচারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক ২ যুবকনন্দীগ্রামের প্রথম নারী প্রধান শিক্ষক বেগম আশরাফী বানু আর নেইনাচোলে সাংবাদিকদের সাথে সদ্য যোগদাকৃত থানার ওসির মতবিনিময়তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছেবাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসনরহনপুর মুক্ত দিবস আজপোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতরাণীনগরে সেচ্ছাসেবক দলের তিন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনসিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলপোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধনস্বাদে অনন্য বকফুলের বড়া
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে শিশুসহ ১৭ যাত্রীর প্রাণহানী

নিহতদের সবার পরিচয় মিলেছে

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে শিশুসহ ১৭ যাত্রীর প্রাণহানী

ছবি- সংগ্রহ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হওয়া আরও ৩৫ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাসার স্মৃতি নামে একটি যাত্রীবাহী বাস এই দুর্ঘটনার স্বীকার হয়। নিহতের মধ্যে ৮জন নারী, ৬জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের পান্না মিয়ার ছেলের তারেক রহমান (৪৫), ৪ নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়ার মৃত মুজাফফর আলী মোল্লার ছেলে সালাম মোল্লা (৬০) তাঁর ছেলে শাহীন মোল্লা (২৫), ঝালকাঠির রাজাপুরের নিজামিয়া এলাকার মৃত মাওলানা নজরুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৪৩), তাঁর মেয়ে খুশবু আক্তার (১৭), পিরোজপুরের ভান্ডারিয়ার পশুরবুনিয়া এলাকার জালাল হাওলাদারের শিশু কন্যা সুমাইয়া (৬), বরিশালের বাকেরগঞ্জের চরবোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অবদুল্লাহ(৮), পিরোজপুরের ভান্ডারিয়ার রিজার্ভ পুকুরের পাড় এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০), তাঁর ছেলে আবুল কালাম হাওলাদার (৪৫), বরিশালের মেহেন্দীগঞ্জের রিপনের স্ত্রী আইরিন আক্তার (২২), তাঁর শিশু কন্যা রিপা মনি (২), ঝালকঠির দক্ষিন রাজাপুরের বলাইবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে নয়ন (১৬), পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি এলাকার মৃত ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম (৮০), ঝালকাঠির কাঁঠালিয়ার বাশবুনিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী সালমা আক্তার (৪২), কাঁঠালিয়ার শৌলজালিয়ার মৃত কাঞ্চন তালুকদারের ছেলে ফারুক হোসন (৫৫), পিরোজপুরের ভান্ডারিয়ার রাসেলের স্ত্রী সদিয়া বেগম (২০) ও পারভীন আক্তার (৫৩) নামে অপর একজন নারীর হাতের ফিঙ্গার ছাপের মাধ্যমে বরিশাল সদরে বাড়ি বলে সিআইডি পরিচয় নিশ্চিত করেছে। এদের মধ্যে ৮ জন ভান্ডারিয়া, ৩ জন রাজাপুর, ২ জন কাঁঠালিয়া ও ৪ জন বরিশালের লোক রয়েছে।

এসময় আহত অবস্থায় ৩৫ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত যাদের নাম জানা গেছে তাঁরা হলেন, আবুল বাশার কাঠালিয়া, রাসেল মোল্লা ভান্ডারিয়া, ফাতিমা ভান্ডারিয়া, রাসেল ভান্ডারিয়া, মিফতা নলছিটি, রিজিয়া কাঠালিয়া, রিজিয়া কাঁঠালিয়া, আরজু কাঠালিয়া, মনোয়ারা রাজাপুর, সুইটি ভোলা, রুকাইয়া বাউফল, আজিজুল নলছিটি, আলাউদ্দিন রাজাপুর, সোহেল রাজাপুর, আবুল কালাম রাজাপুর, আকাশ বরগুনা, সোহাগ সাতক্ষিরা, নাঈমুল মঠবাড়িয়া, সিদ্দিকিুর বাউফল, মনিরুজ্জামান ভান্ডারিয়া, আল-আমিন ঝালকাঠি, সাব্বির বরিশাল। এছাড়া দুইজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যাদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, শনিবার সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে সদর উপজেলার ধানঁসিড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি নিমজ্জিত হয়।

বাসটি সকালে পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। পথিমধ্যে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্নে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পুকুরে পড়ে যায়।

উদ্ধার কাজ পরিচালনা করার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় সেচ্ছাসেবী, বাংলাদেশ পুলিশ, র‍্যাবের একাধিক সদস্য বিভিন্ন ভাবে আহত হওয়ায় তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30