IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মহাদেবপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মারপিটের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে।

মারপিটের কারণেই আবুল কাশেম (৬৫) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন অভিযোগে তার জামাই সাইফুল আলম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে বুধবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ফাজিলপুর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। ময়না তদন্তের জন্য ওই বৃদ্ধের লাশ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সকালে পূর্ব শত্রুতার জের ধরে ফাজিলপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও তার স্ত্রী বিথি বেগম লোহার রড, হাতুড়ি দিয়ে আবুল কাশেম ও তার মেয়ে কহিনুর আক্তারকে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে আবুল কাশেমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে বাড়ীতে ফিরিয়ে নিয়ে আসা হয় আবুল কাশেমকে।

আরও জানা যায়, বাড়িতে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি হওয়ায় আবারও চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে চাপ দিয়ে গ্রাম্য মাতব্বরা পরদিন ২০ মে দুপুরে স্থানীয় কবরস্থানে লাশটি দাফন করেন।

এ ঘটনায় নিহত আবুল কাশেমের জামাই সাইফুল আলম বাদী হয়ে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্টেট ইকবাল হোসাইন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এস আই সাইফুল ইসলাম, এস আই আসাদুজ্জামান ও গ্রামবাসীর উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031