ধূমকেতু প্রতিবেদক, পাবনা : সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) বাংলাদেশের উদ্যোগে পাবনায় প্রশিক্ষণ শেষে ৪৫ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে চাটমোহর খৈরাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
ইউটিউব ভিডিও :
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসাইন, সংস্থার প্রধান হিসাব কর্মকর্তা সানোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ৪৫ জন নারীকে ছয় মাসের সেলাই প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হলো।
ফেসবুক ভিডিও :
উল্লেখ্য, কুয়েত ভিত্তিক সংস্থাটি ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন ভবন নির্মাণ, শিক্ষা ও দারিদ্র বিমোচন কর্মসূচী নিয়ে কাজ করছে।


