ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনববাগঞ্জ জেলার পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশে আতা ফল বাগান থেকে কিশোর গ্যাং এর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার হুজরাপুর কলোনীপাড়ার গ্রামের আনারুল ইসলাম ও নাসিমা বেগমের ছেলে ফেরদৌসুর রহমান সিজান (১৯) (মূলহোতা), প্রান্তিক পাড়া গ্রামের শহিদুল ইসলাম ও বীনা বেগমের ছেলে বেলাল হোসেন (২১), আলীনগর রেলপাড়া গ্রামের বাবলু ইসলাম ও সায়রা বেগমের ছেলে রমজান আলী (১৯)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তি নিশ্চিত করে (৬ আগষ্ট) রবিবার সকাল ১১টার সময় জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল ৬ আগস্ট ২০২৩ তারিখ রাত ১২ টা ১০ মিনিটের সময় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের মূলহোতা সহ সক্রিয় সদস্যদেরকে এলাকায় একটি আতা বাগানে ছিনতাই এর উদ্দেশ্যে একত্রিত হওয়া সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ২টি ক্ষুর, ১টি প্লাস্টিকের তৈরী খেলনা পিস্তল, ৫ পুরিয়া কাগজে মোড়ানো গাঁজা, ১টি গাঁজা সেবনের কলকি সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।


