IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ রবিউল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।

সোমবার (৭ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, ৬ আগস্ট রোববার রাত পৌণে ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলায় একতা পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী আসামি রবিউলকে তল্লাশী শুরু করে ডিবি পুলিশ। এক পর্যায়ে আসামির পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) রোকনুজ্জামান সরকারের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news