IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> আক্কেলপুরে প্রধানমন্ত্রীর নতুন ঘর পেল ২০ পরিবার

আক্কেলপুরে প্রধানমন্ত্রীর নতুন ঘর পেল ২০ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমির দলিলাদিসহ নতুন ঘর।

প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে গৃহ নিমার্ণ কাজ সম্পন্ন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অসহায় ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে স্বপ্নের ঘরের যাবতীয় দলিলাদি হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পটি উদ্ধোধনের পরে উপজেলার ২০জন উপকারভোগীর মাঝে এসব বাড়ির দলিল ও নগদ ৫শত টাকা এবং ২০ কেজি চাল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

এ লক্ষ্যে আক্কেলপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকসহ সকল সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক বৃন্দ এবং ভূমি ও গৃহহীন উপকারভোগী পরিবাররা।

ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাদের চোখে-মুখে খুশির ঝিলিক। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনও তাহমিনা আক্তার জানান, প্রত্যেক পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্থ করে ঐ জমির ওপর ঘর তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয়েছে এতে রয়েছে ২০ফুট প্রস্থের ঘর। যাতে রয়েছে দু’টি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ অন্যান্য সুবিধাদী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30