IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> মান্দায় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১

মান্দায় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগার মান্দায় আশ্রয়ন প্রকল্পের বরাদ্দ হওয়া ঘর বিক্রির অভিযোগ উঠেছে ইউপি সদস্য সামসুন্নাহার ও রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মহানগর নিচপাড়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের এ ঘটনায় মান্দা থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী।

ঘটনায় আদুরী বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আদুরী বেগম উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহনগর নিচপাড়া গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

অন্যদিকে অভিযুক্ত সামসুন্নাহার ভারশোঁ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং রফিকুল ইসলাম মহানগর নিচপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। রফিকুল ইসলাম ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের ব্যক্তিগত সহকারী।

গ্রেপ্তার আদুরীর স্বামী উজ্জল হোসেন দাবি করেন, মেম্বার সামসুন্নাহার ও রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা দিয়ে ঘরটি কিনে নিয়েছেন। অভিযুক্তরা জোসনা বেগম নামে আরেক নারীর ঘরটি ৭০ হাজার টাকায় আব্দুর রাজ্জাকের কাছে বিক্রি করে দিয়েছেন।

ভুক্তভোগী শহিদা বেগম বলেন, ‘আমার বড়ছেলে হাবিবুর রহমান অসুস্থ হওয়ায় গত ১০ আগস্ট তাকে দেখার জন্য পাকুড়িয়া গ্রামে যাই। সেখানে অবস্থানকালে জানতে পারি আমার ঘরের তালা ভেঙে আদুরী বেগম নামে এক নারী দখল করে নিয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে এসি ল্যান্ড স্যারকে জানাই। তিনি থানায় মামলা করার পরামর্শ দেন।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য সামসুন্নাহার বলেন, আমি টাকা নিয়ে কারও কাছে ঘর বিক্রি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।’

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সী বলেন, মহানগর নিচপাড়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের তিনটি ঘরের তালা ভেঙে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী এক নারী মামলা করেছেন।

এসি ল্যান্ড আরও বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর যোগ্য নয়। এখানে কেউ যদি অনৈতিক সুবিধা লাভের চেষ্টা করেন সেক্ষেত্রে দায়ভার তাকেই নিতে হবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর দখলের ঘটনায় ভুক্তভোগী শহিদা বেগম মামলা করেছেন। মামলায় আদুরী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news