IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন

হুমকির মুখে বন্যানিয়ন্ত্রণ বাঁধ

মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ডিপড্রেজার মেশিনের সাহায্যে ইজারাবহির্ভূত এলাকা আঁয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। আত্রাই নদের উজান অংশের এ পয়েন্ট থেকে ইজারাদার মোয়াজ্জেম হোসেন গত চার মাসে অবৈধভাবে বালু উত্তোলন করে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আঁয়াপুর এলাকায় আত্রাই নদের বামতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়ায় ২০১৯ সালে জেলা বালুমহাল ইজারা কমিটি ও নওগাঁ পানি উন্নয়ন বোর্ডর যৌথ সভায় বালুমহাল ইজারার তালিকা থেকে আঁয়াপুর মৌজা বাদ দেওয়া হয়। এ কারণে এবারেও ইজারার তালিকায় আঁয়াপুর মৌজা অন্তর্ভূক্ত করা হয়নি। এর পরও ইজারাদার মোয়াজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে ডিপড্রেজার মেশিন দিয়ে গত চার মাস ধরে ঝুঁকিপূর্ণ ওই পয়েন্ট থেকে বালু উত্তোলন করছেন।

এ অবস্থায় ইজারাবহির্ভূত আঁয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নওগাঁ জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার দোসতি গ্রামের বাসিন্দা ময়নুল ইসলাম বলেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে আত্রাই নদের উভয় তীরের গাছপালা, বসতবাড়িসহ পাঠাকাটা বাজার। নদের গর্ভে বিলিন হওয়ার শঙ্কা রয়েছে উভয় তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ঝুঁকির মুখে রয়েছে পাঠাকাটা খেয়াঘাট। এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকসহ একাধিক দপ্তরে অভিযোগ দেওয়া হলেও বালু উত্তোলন বন্ধ করা হয়নি। নেওয়া হয়নি ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা।

অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে ইজারাদার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আয়কর, ভ্যাটসহ আত্রাই নদের উজান অংশের বালুমহাল ১ কোটি ৯৩ লাখ টাকায় বাংলা ১৪৩০ সনের জন্য ইজারা নিয়েছি। এর পর পহেলা বৈশাখ থেকে বালু উত্তোলন করছি। দরপত্রের তালিকায় আঁয়াপুর মৌজা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দরপত্রের তালিকায় আঁয়াপুর মৌজা নেই। আমি মহাদেবপুরের পাঠাকাটা মৌজা থেকে বালু তুলছি।’

এ প্রসঙ্গে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, মাপ-জোক করে দেখা গেছে ইজারাদার মোয়াজ্জেম হোসেন আঁয়াপুর মৌজা থেকে বালু উত্তোলন করছেন। মৌজাটি ইজারার তালিকাভূক্ত নয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30