IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বন্যায় লণ্ডভণ্ড বান্দরবান

বন্যায় লণ্ডভণ্ড বান্দরবান

ধূমকেতু নিউজ ডেস্ক : স্মরণকালের ভয়াবহ বন্যায় রেকর্ড ক্ষতিগ্রস্ত বান্দরবান। টানা আটদিনের ভারিবর্ষণ ও বন্যার পানিতে নষ্ট হয়েছে ৩শ’ কিলোমিটারের বেশি রাস্তা এবং সরকারি অফিসের সরঞ্জামাদি ও যন্ত্রাংশ। পাহাড়িঢলে লণ্ডভণ্ড রাঙামাটির ২৫ ইউনিয়নও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাইছড়ি ও বিলাইছড়ি ইউনিয়ন।

১৯৯৭ ও ২০০৯ সালে বান্দরবানে বন্যা হলেও চলতি বছরের বন্যা রেকর্ডের মাত্রা ছাড়িয়েছে। টানা আট দিনের অতিবর্ষণে বন্যায় প্লাবিত হয়েছে জেলার ৮০ শতাংশ এলাকা।

পানি প্রবেশ করেছিল সরকারি অফিস, বাসভবন, বসতবাড়িতে। তলিয়ে ছিল বিদ্যুৎ উপকেন্দ্রসহ রাস্তাঘাট। পুরো শহর ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন।

মাত্র এক সপ্তাহের বন্যা লণ্ডভণ্ড করে দিয়ে যায় জনজীবন। ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে সড়ক যোগাযোগের। এলজিইডির এক তৃতীয়াংশ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভ্যন্তরীণ সড়কের খানসামা-বাঘমারা, হলুদিয়া-ভাগ্যকুল, থানচি-বলিপাড়া, রুমা-পলিকাপাড়া, আলীকদম-দোছড়ি, নাইক্ষ্যংছড়ি-আলীকদম, নাইক্ষ্যংছড়ি-তুমব্রু ডিসি, লামা-সুয়ালক, আজিজনগর, ফাইতং, কালাঘাটা-তাড়াছা, রোয়াংছড়ি- লিরাগাও সড়কের বেশকিছু জায়গা ধসে পড়ে।

রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাজেট হলেই সড়ক মেরামতের আশ্বাস এলজিইডির।

বান্দরাবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন, “দ্রুত সময়ের মধ্যে প্রকল্প গ্রহণ করে রাস্তাগুলো মেরামত করা হবে।”

পাহাড়ি ঢলের পানির ক্ষতচিহ্ন রয়ে গেছে রাঙামাটির ২৫ ইউনিয়নে। সবচেয়ে বেশি ক্ষতি হয় বিলাইছড়িতে।

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয় ৭১টি স্কুল, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। পানি নেমে গেলেও প্রতিষ্ঠানগুলো ডুবে আছে কাদায়। ধসে পড়েছে ১২শ’ বাড়িঘরও। ক্ষতিগ্রস্তের তালিকায় ৮ হাজারের অধিক লোক। সবচেয়ে বেশি ক্ষতি হয় ফসলের মাঠে।

কৃষি বিভাগের তথ্যমতে, রাঙামাটি জেলায় এ বছর প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ১৯ হাজার মেট্রিক টন শস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30