IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে চারটি বিদ্যালয়ের ভবন ও গাছ নিলামে বিক্রিতে অনিয়মের অভিযোগ

হয়নি কোনো প্রচার-প্রচারণা

বদলগাছীতে চারটি বিদ্যালয়ের ভবন ও গাছ নিলামে বিক্রিতে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ও দুইটি বিদ্যালয়ে বিদ্যালয়ের পাঁচটি গাছ প্রকাশ্যে নিলামে বিক্রিতে অনিয়মের অভিযাগ উঠেছে। নিলামের নোটিশ টাঙানো ও মাইকে প্রচার-প্রচারণা ছাড়ায় প্রায় চার লাখ টাকার ভবন ও গাছগুলো মাত্র ৯২ হাজার ৭০০ টাকা নিলামে বিক্রি করা হয়েছে। গত ২৮ আগষ্ট চারটি বিদ্যালয়ে পৃথক-পৃথক সময়ে এই নিলাম ডাক অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা নিলামে অংশ নিয়ে কমদামে এসব মালামাল কিনে নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর গত সোমবার তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন, সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত শ্রেণিকক্ষ, কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি গাছ নিলামে বিক্রি করা হয়। নিলাম ডাকের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিলামের নোটিশ ও মাইকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা নিলামের বিষয়টি জানতে পারেননি। ছাত্রলীগের নেতাকর্মীরা নিলাম ডাকে অংশ নিয়ে একটি পরিত্যক্ত ভবন, একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষ ও পাঁচটি মেহগুনি এবং কড়ইগাছ কিনে নিয়েছেন।

ছাত্রলীগের বদলগাছী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ২৫ হাজার টাকায় তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন কিনেছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যাললয়ের পরিত্যক্ত শ্রেণিকক্ষ ১০ হাজার ২০০ টাকায় কিনেন। কোলা ও বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কড়ই ও চারটি মেহগুনির গাছ ৫৭ হাজার ৫০০ টাকায় মোস্তফা শাহরিয়ার ও প্রদীপ নামে দুই ব্যক্তি কিনেছেন। তাঁরা দুজনই সরকারি দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, আমি মসজিদের মাইকে ভবন নিলামের বিষয়টি সকলকে জানিয়েছি। তবে নোটিশ টাঙানো হয়নি।

স্থানীয় বাসিন্দা রব্বানী বলেন, দুটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও শ্রেণিকক্ষ এবং পাঁচটি গাছের মূল্য কমপক্ষে চার লাখ টাকা হবে। নোটিশ ও ব্যাপক প্রচার-প্রচারণা ছাড়াই নিলাম ডাক হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা সিন্ডিকেট করে মাত্র ৯২ হাজার ৭০০ টাকায় কিনেছেন। আমিও নিলামে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। তবে ছাত্রলীগের বাধার মুখে নিলামে অংশগ্রহণ করতে পারিনি। তবে শিক্ষা কর্মকর্তা আমার নাম দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, আমি সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষ ১০ হাজার ২০০ টাকায় নিলামে কিনেছি। ভ্যাটসহ ১১ হাজার ৬০০ টাকা পড়েছে। আমি সর্বোচ্চ দামে কিনেছি। নিলামে কোনো সিন্ডিকেট করা হয়নি।

মোস্তফা শাহরিয়ার বলেন, আমি গাছের নিলামে উপস্থিত ছিলাম। তবে গাছগুলো কিনিনি। প্রদীপ কুমার গাছগুলো কিনেছেন। মুঠোফোনে প্রদীপ কুমারকে পাওয়া যায়নি। একারণে তাঁর বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে বলেন, নোটিশ টাঙানো হয়নি। তবে নোটিশ টাঙানো কথা প্রতিটি স্কুলের শিক্ষকদের বলা আছে। আমার জানা মতে মসজিদের মাইকে নিলামের কথা বলা হয়েছে। তবে সুষ্ঠুভাবে নিলাম হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30