IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ইউএনও‘র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাণীনগরে ইউএনও‘র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পবিার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন করেন।

রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, ইউএনও শাহাদাত হুসেইন এই উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করে। মানবিক কার্যাবলী,কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব উদ্যোক্তা এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও শাহাদাত হুসেই, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছেন।

বক্তারা আরও জানান, শিক্ষার মান উন্নয়নে অতুলনিয় ভূমিকা রাখায় বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভালবাসা অর্জনে সক্ষম হন তিনি। তিনি ভূমিহীন, অসহায়, হতদরিদ্রদের পাশে থেকে শুধু সরকারী অর্থেই নয়, ব্যক্তিগত ভাবেও সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। কিন্তু হঠা’ করেই তার বদলির আদেশে ফুঁসে ওঠে উপজেলা বাসী। রাণীনগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে জাতির সামনে তুলে ধরতে এবং উপজেলাবাসীর জীবন মান-উন্নয়নে ইউএনও শাহাদাত হুসেইন এর বদলি আদেশ দ্রæত প্রত্যাহারের দাবি জানানো হয় এই মানববন্ধনে।

মানববন্ধনে রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেনসহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেয়।

উল্লেখ্য, গত গত বছরের ১৭মে শাহাদাত হুসেইন এই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। সরকারী এক আদেশে গত ২৭আগষ্ট তাকে ঢাকা বিভাগের ইউএনও হিসেবে পদায়নের জন্য কমিশনার অফিসে ন্যাস্ত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031