IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> প্রতিপক্ষের হামলায় ইসবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহত

দেড় লক্ষাধিক টাকা লুট

প্রতিপক্ষের হামলায় ইসবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহত

ধূমকেতু প্রতিবেদক, ধামাইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ইসবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। আহত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ধামইরহাট হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও বাদী চান্দিরা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম জানান, ৩১ আগস্ট দুপুরে আমি আমার জামাতার বাড়ীতে জমির ক্রয় সংক্রান্ত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়ী থেকে বের হলে রাস্তায় পথরোধ করে পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম ধুরইল (রামপ্রসাদ) গ্রামের খাজামুদ্দিনের ছেলে বকুল হোসেনের হুকুমে মৃত ছলিম উদ্দিনের ছেলে আতোয়ার রহমান আমার মাথায় বাশের লাঠি দিয়ে আঘাত করে। এ সময় আমার পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা বিবাদী আতোয়ার রহমান ছিনিয়ে নেয়। স্থানীয়রা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শহিদুল ইসলাম ন্যায় বিচার চেয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বকুল হোসেন বলেন, ‘বনবিভাগের গাছ চুরির বিষয়ে একে-অপরকে দোষারোপ করাকে কেন্দ্র করে আতোয়ার ও শহিদুলের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়েছে, কোন মারামারি হয়নি বা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ৭নং ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী বলেন, ‘গয়েশপুর চৌধুরীদের সাথে জমি জমা সংক্রান্ত অনেক আগের একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে দ্ব›দ্ব ছিলো, কিন্তু ঘটনার দিন বনবিভাগের গাছ রোপনকালে তুচ্ছ কথাকে কেন্দ্র করে ইউপি সদস্য শহিদুল ইসলামকে মারপিটের ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়, একজন জনপ্রতিনিধির গায়ে হাত তোলা ঠিক হয়নি, আমরা বিষয়টি নিয়ে পরিষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।’

ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম-পিপিএম বলেন,‘অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news