IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছে
Home >> নগর-গ্রাম >> লালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের মাধ্যমে নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আঞ্চলিক কার্যালয় আব্দুলপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষে বিকেলে ওই কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে।

দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লালপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।

বিশেষ অতিথি ছিলেন, থানা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান ও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।

থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মালেক রানা মাষ্টার, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান, সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

সভা শেষে বিশেষ দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news