IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটক
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সভা

গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সভা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণের, প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গনে রহনপুর পৌরসভার বিভিন্ন প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ ইমতিয়াজ আহমেদ, সহকারী শিক্ষক পারুল পারভিন ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে সঠিকভাবে পরিচর্চা করতে হবে। আর সেটা শুরু করতে হবে পরিবার থেকেই। আপনাদের শিশুদের সুপ্ত মনের বিকাশ ঘটানোর দায়িত্ব অভিভাবক ও শিক্ষকদের। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ ও পড়ালেখার গুণগত মান অনেক উন্নত। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অপরিসীম। এসব বিষয়ে উপজেলা প্রশাসন তার সাধ্যমত কাজ করে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর এই শিক্ষার্থীরাই। তাই তাদের প্রতি বিশেষ নজর ও খেয়াল রাখবেন।

সভায় রহনপুর পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31